"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হরমুজ প্রাণালিতে জাহাজে গুলি, উত্তেজনা তুঙ্গে
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সমুদ্র নিরাপত্তা ও শিপিং সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এর মধ্যে অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও।
২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনায় জামায়াত এমপি অবরুদ্ধ-গাড়ি ভাঙচুর, বিএনপির বিরুদ্ধে অভিযোগ
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ফিলিং স্টেশনে কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ প্রায় আধা ঘণ্টা পর সংসদ সদস্যকে সেখান থেকে উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো গাড়িতে করে তাঁকে নিরাপদে স্থানান্তর করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ঢাকাতেই আছেন নিখোঁজ উপপরিদর্শক রাকিবুল, টাকা তুলেছেন বুথ থেকে
রাজধানীর কলাবাগান থানা থেকে নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) অবস্থান এখনো নিশ্চিত না হলেও তিনি ঢাকাতেই রয়েছেন বলে ধারণা করছে পুলিশ। গত ২৬ এপ্রিল থেকে নিখোঁজ এই কর্মকর্তা সম্প্রতি মতিঝিল এলাকার একটি এটিএম বুথ থেকে টাকা তুলেছেন। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) মতিঝিলের কমিউনিটি ব্যাংক-এর একটি বুথ থেকে তিনি পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। তার ব্যাংক হিসাবে বেতনের প্রায় ৭০ থেকে ৭২ হাজার টাকা জমা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে পাঁচ মুখ
ঢাকার সাভার-এ মহাসড়ক ও ফুটপাতে ভাসমান দোকান বসাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হকারদের হামলায় ছয় আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার নিউমার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
ইরান হয় চুক্তি করবে, না হয় ধ্বংস হবে: ট্রাম্প
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান সম্প্রতি ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। যদিও এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। তার ভাষায়, ইরান ভূগর্ভ থেকে কিছু মিসাইল বের করেছে এবং সেগুলো এক দিনের মধ্যেই ধ্বংস করা সম্ভব। তবে ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে তুলনামূলক ইতিবাচক মন্তব্যও করেন ট্রাম্প। তিনি বলেন, 'আগের সময়ের নেতাদের তুলনায় বর্তমান কর্মকর্তারা বেশি বিচক্ষণ ও বাস্তববাদী। একই সঙ্গে ইরানের আলোচনার কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।'
২৫ জুলাই, ২০২৬
১৯৭৯ সালের পর যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক বৈঠক
ইরানি নেতৃত্বের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে দুই সপ্তাহের বিরতির সময় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়, যা দ্রুত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ চান লাবনী সিদ্দিকী
লাবনী সিদ্দিকী জানান, বিগত ১৭ বছর বিএনপি পরিবারের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে তাকে। পরবর্তীতে বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভাইভা থেকে বাদ দেওয়া হয় তাকে। তিনি বলেন, 'আমি আমার কাজের সঠিক মূল্যায়ন চাই। একজন সাংবাদিক ও সংগঠক হিসেবে দেশের জন্য কাজ করতে চাই। জাতীয় সংসদে দলের পক্ষে জনগণের সেবা করার সুযোগ পেলে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।'
২৫ জুলাই, ২০২৬
এনসিপি নেত্রী মাহমুদার স্বর্ণালংকার ৩০ ভরি, সম্পদ আছে ৩১ লাখ টাকার
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাহমুদা আলম (মিতু)-এর ৩১ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর বাইরে তাঁর কাছে ৩০ ভরি স্বর্ণালংকার আছে। তবে গাড়ি, বাড়ি কিংবা জমিসহ কোনো স্থাবর সম্পদ নেই। সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নতুন ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী
তিনি জানান, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের ৮০ শতাংশই নারী হবেন। এসব কর্মী গ্রাম ও শহরে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতনতা, খাদ্যাভ্যাস, ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ দেবেন। এতে অসুস্থ মানুষের সংখ্যা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২৫ জুলাই, ২০২৬
দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো
একই সময়ে মাদারীপুর শহরের জজকোর্ট, মোস্তফাপুর এবং শিবচর এলাকাতেও একই ধরনের আলোর দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শিবচরের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, হঠাৎ আলো দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সেখানে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আকাশে এই আলোর বিচরণ দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬