"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড বহিষ্কার ৪৮
চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় এ সংখ্যা প্রথম দুই দিনের তুলনায় সর্বোচ্চ। এর আগে প্রথম দিনে বহিষ্কার হয়েছিলেন ৭ জন এবং দ্বিতীয় দিনে ১৭ জন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় নিবন্ধিত ৯ লাখ ৯৯ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাই ট্র্যাজেডির দেড় দশক শোক আর শ্রদ্ধায় নিহতদের স্মরণ
মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোকসভা, দোয়া মাহফিল, কোরআন খতম, স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ পুষ্পস্তবক অর্পন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ায় ভারতীয় হাইকমিশনার তলব
আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীর বিয়ে, কলেজে এসে কান্নায় ভেঙে পড়লেন আরেক ‘স্বামী’
জানা গেছে, ফুলজোড় ডিগ্রি কলেজের বিএ (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা এলাকার শামছুল হক ভূঁইয়ার মেয়ে স্বর্ণা খাতুনকে গত ১৯ জুন বিয়ে করেন একই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মনোয়ারুল ইসলাম। অভিযোগ উঠেছে, কলেজে পড়াশোনার সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরবর্তীতে তা বিয়েতে গড়ায়।
২৫ জুলাই, ২০২৬
অভিনয়ে নয়, নিজের বায়োপিকেই আগ্রহী পপি
সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে। ভক্তরা তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকলেও আপাতত নিয়মিত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। পপি গণমাধ্যমকে বলেন, বর্তমানে তিনি স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই মনোযোগ দিতে চান। তাঁর ভাষায়, সুখী দাম্পত্য জীবনই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা নেই।
২৫ জুলাই, ২০২৬
কুবির বিভিন্ন সংকট নিরসনে ১২ দফা দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রার উন্নয়ন, ক্যাম্পাসের বিদ্যমান সংকট ও জরুরি প্রয়োজনীয়তার সমাধান, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তি লাঘবের লক্ষ্যে ১২ দফা দাবি উত্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আকারে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
২৫ জুলাই, ২০২৬
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের ফাঁসির রায়
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাপ্পু, বিজু, বাদশাহ, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। খালাস পাওয়া আসামি হলেন ইদ্রিস আলী। তারা সবাই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
২৫ জুলাই, ২০২৬
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান পুলিশের
টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং তীব্র যানজট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
তিন মামলায় জামিন পেলেন মমতাজ বেগম
সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম তিনটি পৃথক মামলায় ছয় মাসের জন্য জামিন পেয়েছেন। সোমবার (১৫ জুন) উচ্চ আদালতের বিচারপতি মো. খাইরুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মমতাজের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবী। মমতাজের পক্ষে আইনজীবী জানান, উচ্চ আদালত তিনটি মামলায় ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। তবে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় জামিন আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় ছিল এবং তাতে পচন ধরেছিল। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
২৫ জুলাই, ২০২৬