"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বরিশালের নমিতা রানী হত্যা মামলায় পরকীয়া প্রেমিক কামাল গ্রেপ্তার
র্যাব-৮, বরিশালের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন ২০২৬ রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার শ্রীপুর এলাকা থেকে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার আলোচিত নমিতা রানী হত্যা মামলার মূলহোতা ও প্রধান অভিযুক্ত মো. কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে। তিনি মৃত আবু পঞ্চায়েতের ছেলে এবং দক্ষিণ চণ্ডীপুর এলাকার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কামাল পঞ্চায়েতের সঙ্গে ভিকটিম নমিতা রানী পালের (৬০) পুত্রবধূ বন্যা রানী পালের (৩২) দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের জেরে কামাল পঞ্চায়েত প্রায়ই ভিকটিমের বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এতে ভিকটিম ও তার স্বামী বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের হত্যার পরিকল্পনা করে।
২৫ জুলাই, ২০২৬
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
২৫ জুলাই, ২০২৬
ট্রাইব্যুনালে থাকা গুমের সব মামলার নিষ্পত্তি হবে এক বছরের মধ্যেই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন গুমের সব মামলার নিষ্পত্তি আগামী এক বছরের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচন, নাকি দ্বিতীয় প্রার্থীই এমপি?
চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এ রায়ের পর আসনটির প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন উঠেছে—দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে সংসদ সদস্য ঘোষণা করা হবে, নাকি আসনটিতে পুনর্নির্বাচনের আয়োজন করা হবে। বুধবার (১ জুলাই) আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের পর বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন মতামত সামনে এসেছে। তবে সংশ্লিষ্ট আইনজীবী ও রাজনৈতিক নেতারা বলছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
২৫ জুলাই, ২০২৬
ভয়াবহ দাঙ্গায় রণক্ষেত্র শ্রীলঙ্কার কারাগার, নিহত ২৫
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আহত ২০ ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য তাদের পরিবারের সদস্যদেরসহ স্পেনে নেওয়া হয়েছে। দেশটির ষষ্ঠ চিকিৎসা স্থানান্তর কর্মসূচির আওতায় তাদের বিভিন্ন হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, যুদ্ধের বিভীষিকা পেছনে ফেলে শিশুরা চিকিৎসার আশায় স্পেনে এসেছে। তারা ভয়ের স্মৃতি নিয়ে এলেও নতুন জীবনের আশা নিয়েও এসেছে। তিনি এ উদ্যোগকে দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
২৫ জুলাই, ২০২৬
প্রলয়ঙ্করী সুপার টাইফুন, ২৯০ কিমি গতিতে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যস্ত হয়েছে চীন। ‘বাভি’ নামের এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার পর এখন পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ফিলিপাইনে ঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বাভি কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা এখনো কাটেনি।
২৫ জুলাই, ২০২৬
২২ বছরেই থেমে গেল অভিনেত্রীর সঞ্চিতার জীবন
আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের গণশুনানি অনুষ্ঠিত
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডা. মো. নাজমুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলায় নিখোঁজ অন্তত ১১ হাজার
ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভূমিকম্পের পর অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক তথ্য থেকে জানা গেছে। দেশজুড়ে চলছে শোক, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার এক কঠিন সময়। যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। অসংখ্য মানুষ এখনো স্বজনদের খোঁজ না পেয়ে ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, তাঁর এক পরিচিত ব্যক্তি জানিয়েছেন যে ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন সড়কে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অধিকাংশ মানুষ বাড়িতে অবস্থান করছিলেন। ফলে সন্ধ্যার পর থেকে নিখোঁজের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
২৫ জুলাই, ২০২৬
সৌদি আরবে নগদ অর্থ ও সোনা বহনে নতুন সীমা, কমানো হলো ঘোষণাবিহীন বহনের পরিমাণ
সৌদি আরবে প্রবেশ বা দেশত্যাগের সময় নগদ অর্থ, সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে নতুন বিধিমালা কার্যকর করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, কাস্টমসে ঘোষণা ছাড়া সর্বোচ্চ ৪০ হাজার সৌদি রিয়াল সমমূল্যের নগদ অর্থ, সোনা বা মূল্যবান সামগ্রী বহন করা যাবে। এর আগে ঘোষণাবিহীন বহনের সীমা ছিল ৬০ হাজার সৌদি রিয়াল। নতুন সিদ্ধান্তে সেই সীমা ২০ হাজার রিয়াল কমিয়ে ৪০ হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬