"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৯০ লক্ষ টাকার সমীকরণ: একটি অদম্য স্বপ্নের জীবন বাঁচানোর আকুতি
সামরিন আইয়ুব প্রথমবার ভিডিওটি দেখে বিস্মিত হয়ে পড়েন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই স্বাধীন পেশার মডেল গত বছর মোবাইল ফোনে দিল্লিতে কাটানো বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি দেখছিলেন। ঠিক তখনই এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাঁর কাছে পাঠান। ভিডিওটির উপস্থাপনা ছিল এমন, যেন সেটি তাঁর নিজের জীবনকাহিনি। সেখানে নয়া দিল্লিতে তাঁর জীবন, বিশ্ববিদ্যালয়ের দিনগুলো এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতা একজন বর্ণনাকারীর কণ্ঠে তুলে ধরা হচ্ছিল। নিচে চলছিল টেলিভিশন সংবাদধর্মী শিরোনাম ও লেখা। অথচ পুরো বিষয়টির সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। সবকিছুই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
উজানের ঢলে নদ-নদীর পানি বাড়ছে, কুড়িগ্রামে এখনো বন্যার শঙ্কা নেই
উজানের ঢল ও সাম্প্রতিক বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের কয়েকটি নদ-নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে জেলার সব নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকায় তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
২৫ জুলাই, ২০২৬
ফ্রান্স-নরওয়ের লড়াইয়ে স্পটলাইটে এমবাপে ও হলান্ড
ক্লাব ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক অঙ্গন, কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড—দুজনই সময়ের অন্যতম ভয়ংকর গোলদাতা। একজন গতি, সৃজনশীলতা ও আক্রমণভাগের বহুমাত্রিক দক্ষতায় প্রতিপক্ষকে ভোগান, অন্যজন নিখাদ গোল করার অসাধারণ ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে দুজনই নিজ নিজ দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে পৌঁছে গেছেন। চলতি বিশ্বকাপে অলিভিয়ে জিরুর ১০০ ম্যাচে করা ৬০ গোলের রেকর্ড ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৭ বছর ৬ মাস ৩৮ দিন বয়সী এমবাপে। অন্যদিকে মাত্র ২৫ বছর ১১ মাস ২ দিন বয়সে নরওয়ের হয়ে ৫২ ম্যাচে ৫০ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতার কাতারে উঠে এসেছেন হলান্ড।
২৫ জুলাই, ২০২৬
নতুন ৩ উপজেলা, এক থানার অনুমোদন
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশের নতুন তিনটি উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। পাশাপাশি চট্টগ্রামে নতুন ‘হালদা’ থানারও অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সরকারের বড় সিদ্ধান্ত
সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২৫ জুলাই, ২০২৬
টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না
শনিবার বিকেল থেকে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় হাতিটির চিকিৎসা চলছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন।
২৫ জুলাই, ২০২৬
গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী : জহির উদ্দিন স্বপন
গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উৎপাদন বাড়ছে
কুড়িগ্রামে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বাড়ির ছাদ, উঠান ও পুকুরে প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে স্বল্প খরচে উৎপাদন বাড়ার পাশাপাশি চাষিদের আর্থিক স্বচ্ছলতাও বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে দেখা যায়, রাজারহাট উপজেলার বোতলারপাড় এলাকার মৎস্যচাষি উমর ফারুক তাঁর প্রায় দুই একর আয়তনের পুকুরে অটোমেটেড ফিশ ফিডার মেশিন স্থাপন করেছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় জেলার বিভিন্ন পুকুরে এয়ারেটর, অটোমেটেড ফিশ ফিডার এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কলাপাড়ায় মাটির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন বেড়িবাঁধের রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ১১ লাখ ৭০ হাজার ৯৬৩ টাকা ব্যয়ে ২৭০ মিটার দৈর্ঘ্যের রাস্তার পুনর্নির্মাণকাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। দীর্ঘদিনের জনদাবির পর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রকল্পটি গ্রহণ করা হলেও কাজ শুরুর পর থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে।
২৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ঘোষণা কেপ ভার্দের প্রেসিডেন্টের
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশটি অভিষেক আসরেই নকআউট পর্বে উঠে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। এবার তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচকে ঘিরে দেশজুড়ে বিরাজ করছে উৎসবের আবহ। এমনকি কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
২৫ জুলাই, ২০২৬