"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সিলেটে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পনটি অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে এলাকাটি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫, যার উৎপত্তি ২০ কিলোমিটার গভীরে। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
২৫ জুলাই, ২০২৬
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, ব্রেন সক্রিয় করতে প্রয়োজন অপারেশন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্রেন সক্রিয় করার জন্য অপারেশনের প্রয়োজন। তবে, তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল না হওয়ায় অপারেশন করা এখনই সম্ভব না। বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
২৫ জুলাই, ২০২৬
জবিতে আত্মহত্যা সচেতনতা ও প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘আত্মহত্যার চিন্তা ও প্রতিরোধ: দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে আত্মহত্যার চিন্তা ও প্রতিরোধ নিয়ে আলোচনায় দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
রোগ-শোক-সংকটেও দেশকে ছেড়ে যাননি খালেদা জিয়া: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া। কত রোগ-শোকের মধ্যে থেকেও তিনি দল, দেশ এবং মাটি ত্যাগ করেননি। কখনো পশ্চাৎপদ হননি। এটা আমাদের জন্য বড় অহংকার—তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি।
২৫ জুলাই, ২০২৬
এভারকেয়ারের সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে বেগম জিয়া, আশাবাদী চিকিৎসকেরা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ গুরুতর শারীরিক সমস্যায় এক সপ্তাহ ধরে তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এমন পরিস্থিতিতে আজ বুধবার তাঁর চিকিৎসায় অংশ নিয়েছে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল।
২৫ জুলাই, ২০২৬
মরক্কোর ফেজে জোড়া ভবন ধসে ১৯ জনের মৃত্যু
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে পাশাপাশি থাকা চারতলা দুটি ভবন ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে। খবর রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ফেজের আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত দুটি পুরোনো ভবন দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল। ভবন দুটি ধসে পড়ার সময় সেখানে আটটি পরিবার বসবাস করছিল।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন
রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে এলাকার চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন কারখানাটিতে অগ্নিকাণ্ডের লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ছয়টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেওয়া হয়। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জাবির পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সাজ্জাদ ও মঈন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মো. মাইনুদ্দিন হাওলাদার (মঈন)।
২৫ জুলাই, ২০২৬
‘বাঞ্ছারামপুরে ধানের শীষ ছাড়া কোনো প্রতীক চলবে না’
ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন করার জন্য এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মাওলা গঞ্জ বাজার মাঠে বুধবার আয়োজিত এই সমাবেশে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলের সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইসরায়েলের সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন কোনো আবেদন গ্রহণ করছে না। এর মধ্যে রয়েছে একটি ইসরায়েলি কিডনি দান–সংক্রান্ত রেকর্ড স্বীকৃতির আবেদনও। বুধবার স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬