"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পুনর্নির্বাচনে আসলামের লড়াইয়ে বাধা নেই
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির নেতা আসলাম চৌধুরীর প্রার্থী হতে কোনো আইনি বাধা থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার, প্রজ্ঞাপনে নেই ব্যাখ্যা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তাকে প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
২৫ জুলাই, ২০২৬
রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
শেষ মুহূর্তের নাটকীয় গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। বদলি হিসেবে নেমে ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম
গত ১১ জুন জেলা প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে তিনটি ইউনিয়ন গঠন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
৯৮১ দিন পর ফিরলেন নেইমার
চোটের কারণে ২০২৩ সালের ১৭ অক্টোবর জাতীয় দলের বাইরে ছিটকে পড়েছিলেন নেইমার। ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন বারবার পিছিয়ে যাচ্ছিল। একের পর এক শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করে অবশেষে বিশ্বকাপ দলে জায়গা করে নেন তিনি। তবে দলে থাকলেও প্রথম দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।
২৫ জুলাই, ২০২৬
বিদায়ের পর ক্ষমা চাইলেন জাপানের কোচ মোরিয়াসু
বিশ্বকাপের শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে জাপানকে। ব্রাজিলের কাছে ২-১ গোলে হারের পর ম্যাচ শেষে সমর্থকদের সামনে মাথা নত করে ক্ষমা চেয়ে অনন্য ক্রীড়াসুলভ আচরণের নজির গড়লেন দলের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
২৫ জুলাই, ২০২৬
হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
হামের টিকা সংগ্রহে অবহেলা এবং চিকিৎসাসেবায় গাফিলতির অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন হামে মারা যাওয়া নয় মাস বয়সী সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম। শুনানি শেষে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন।
২৫ জুলাই, ২০২৬
আবারও খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা
হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
২৫ জুলাই, ২০২৬
ফের পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ পুলিশের পোশাকের রঙে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। অন্যদিকে মহানগর পুলিশের সদস্যদের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবেই নকআউট পর্ব অর্থাৎ শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিশ্বমঞ্চে এক অনন্য ও অবিশ্বাস্য ধারাবাহিকতার রেকর্ড ধরে রাখল সেলেসাওরা। এ নিয়ে টানা ১৪টি বিশ্বকাপে নিজেদের গ্রুপে প্রথম স্থান অধিকার করে নকআউট পর্বে পা রাখল সাম্বার দেশটি।
২৫ জুলাই, ২০২৬