জাতীয়
৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা
শুধুমাত্র বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে, তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, 'সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে অনেক সংস্কার হয়েছে। শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার করা হয়েছে।'
তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর : ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে এখনও পথে বেঁচে–ফেরা শ্রমিকরা
তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালে আজকের দিনে সন্ধ্যায় ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১১ জন শ্রমিক, আহত হন আরও অনেকে। সোমবার (২৪ নভেম্বর) অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তিতে আবারো কারখানার সামনে জড়ো হয়েছেন আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং দোষীদের বিচারের দাবিতে আজ সকাল থেকেই ভবনটির সামনে অবস্থান নেন পাঁচ নারী শ্রমিক।
ভূমিকম্প নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চিঠি
শুক্রবার (২১ নভেম্বর) অনুভূত হওয়া ভয়াবহ ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর। দেশব্যাপী বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত তথ্য সংগ্রহ ও পরিস্থিতি মূল্যায়নের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেন।
রামপুরায় ২৮ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার বিজিবির সাবেক দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর। সোমবার (২৪ নভেম্বর) এই মামলায় গ্রেফতার হওয়া লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির করা হয়। এসময় বিচারপতি মো: শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল শুনানির এই দিন ধার্য করেন।
ঢাবি অধ্যাপক কার্জনকে জামিন দিয়েছে হাইকোর্ট
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের রুলসহ ছয় মাসের জামিন আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আলী আহমেদ খোকন।
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল
দেশের প্রচলিত আইন সাংবাদিকবান্ধব নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাংবাদিক নিবর্তনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে। আকাশের যত তারা, আইনের তত ধারা—সেগুলোই প্রয়োগ করা হয় সাংবাদিকদের নিয়ন্ত্রণে।’ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর তৃতীয় দিনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ’ সেশনে এসব কথা বলেন তিনি।
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আহ্বান প্রধান উপদেষ্টার
আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন ও সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান করেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে আপনারা সমর্থন দেবেন বলে আশা করি।’
ভূমিকম্পের বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার
দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই; বরং প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি গ্রহণই এখন সবচেয়ে জরুরি। গত শুক্রবার ও শনিবার কয়েক দফায় ভূমিকম্প অনুভূতির পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এসব মতামত তুলে ধরেন।
সচিবালয়ের নতুন ভবনে ফাটল, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা
সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে সচিবালয়ের নতুন নির্মিত এক নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। সচিবালয়ের পশ্চিম-উত্তর প্রান্তে অবস্থিত এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কর্মরত। ফাটল ধরা দেয়াল দেখে ভবনের কিছু কর্মকর্তা-কর্মচারী আতঙ্ক প্রকাশ করেছেন।
প্রবাসী ভোটার নিবন্ধনই বড় চ্যালেঞ্জ: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটার নিবন্ধনই হবে এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া পোস্টাল ব্যালটের গ্লোবাল ওয়েস্টেজ রেট আরেকটি চ্যালেঞ্জ।
শেখ হাসিনাকে কেন ফেরত দিতে চায় না ভারত?
চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই দণ্ড কার্যকর করতে হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ।
দেশের মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নতুন তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ হাজার ২৩৪ জন।