"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পাটওয়ারীর পর এবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী
ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগে গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। অন্তত ছয়টি কেন্দ্রে ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে সেখানে যান ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এর কিছুক্ষণ পরই প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও কার্যালয়ে উপস্থিত হন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কক্ষে প্রবেশ করেন।
২৫ জুলাই, ২০২৬
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু
নতুন মন্ত্রিসভায় ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে, ১৯৯১ সালের ২১ মে প্রথমবারেরমত নাগরিকদের সরাসরি ভোটে তিনি রাজশাহীর মেয়র নির্বাচিত হন তিনি। পরে ১৯৯৪ সালের ১১ মার্চ থেকে ২০০২ সালের ২৮ মে পর্যন্ত আরো দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে রাজশাহী-২ আসন থেকে নির্বাচন করে জয়ী হন।
২৫ জুলাই, ২০২৬
অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: অনিন্দ্য ইসলাম অমিত
সরকার আর অতীতের মতো রাজনৈতিক পরিচয়নির্ভর বা ‘দলকানা’ কর্মকর্তাদের দেখতে চায় না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের একমাত্র পরিচয় হবে পেশাদারিত্ব। এখানে কারও বিশেষ আনুকূল্য পাওয়ার সুযোগ নেই; পারফরম্যান্সই হবে মূল্যায়নের একমাত্র মানদণ্ড।
২৫ জুলাই, ২০২৬
ইশরাক হোসেনের আসনসহ ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আসনসহ তিনটি সংসদীয় আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নির্বাচনসংক্রান্ত নথি হাইকোর্ট-এর হেফাজতে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কারচুপির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আবেদনের পর এই নির্দেশনা দেয় নির্বাচনি ট্রাইব্যুনাল।
২৫ জুলাই, ২০২৬
৬৫০ মার্কিন সেনা হতাহত, মার্কিন রণতরী পালিয়েছে: আইআরজিসি
মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এক চাঞ্চল্যকর দাবি করেছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গত দুই দিনে পরিচালিত পাল্টা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ অভিযানে অন্তত ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক বিশেষ সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি এই দাবি তুলে ধরেন। তিনি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলজুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পটুয়াখালী-৩: নুরুল হক নূর বেসরকারিভাবে জয়ী
পটুয়াখালী থেকে গণভোটে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী নুরুল হক নূর বেসরকারিভাবে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে ভোট গণনা শেষে তিনি ট্রাক প্রতীকে বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। গণঅধিকার পরিষদ মনোনীত এই প্রার্থী বিএনপি সহ সমর্থক দলের সমন্বয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট সংশ্লেষগুলো থেকে বিজয়ের তথ্য পাওয়া যায়।
২৫ জুলাই, ২০২৬
মন্ত্রিসভায় ঠাঁই হলো না আন্দালিভ রহমান পার্থের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তবে শপথের ফোন পাননি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)–র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে তাকে নিয়ে জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ আসেনি।
২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান (সাগর)কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার পর দল থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের পোশাক পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে—এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে। পুলিশের জনবল বাড়ানোর উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেলে খুব শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬
এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একটি অভিযোগের ভিত্তিতে সোমবার দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়ে তার তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি সমকালকে নিশ্চিত করেছে।
২৫ জুলাই, ২০২৬