"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা আটক
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তান। রোববার (৫ এপ্রিল) দুপুরে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) কেরানীগঞ্জের কদমতলীর ডিপজলের গলিতে অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
২৫ জুলাই, ২০২৬
সংবিধান মেনেই সরকার গঠন, সংবিধান অনুসরণ করেই এগিয়ে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান মেনেই সরকার গঠনসহ সব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার অতীতের মতো ভবিষ্যতেও সংবিধান অনুসরণ করেই এগিয়ে যাবে।
২৫ জুলাই, ২০২৬
চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা
রাজশাহী, পাবনা, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আইআরজিসি জানিয়েছে, যখন লাখ লাখ ইরানি মানুষ রাজপথে নেমে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সমর্থন প্রকাশ করছে, ঠিক তখনই তারা ‘শত্রুর দুর্গ’ লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুঁড়েছে। বিশেষ করে উত্তর তেল আবিব এবং ইলাতের সুরক্ষিত স্থাপনাগুলোতে ‘ইমাদ’ ও মাল্টি-ওয়ারহেড ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নিখুঁত নিশানায় আঘাত হানা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ডিমোনা শহরের পারমাণবিক চুল্লি ইতিমধ্যেই দুইবার আক্রমণের শিকার হয়েছে। এর আগে ডিমোনা ও পার্শ্ববর্তী আরাদ শহরে অন্তত ২০০ জন আহত হয়েছিল। নতুন হামলা এসব এলাকায় চরম ভীতি সৃষ্টি করেছে।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ কমছে: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসছে এবং তারা এসব ক্ষেপণাস্ত্রের ব্যবহার করছে মূলত বেসামরিক লক্ষ্যবস্তুতে। সোমবার (৩০ মার্চ) এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র ইরানের স্কুল ও অন্যান্য অসামরিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের মূল্যবান অস্ত্রভাণ্ডার অপচয় করছে। যদি তারা বেসামরিক স্থাপনা ধ্বংস না করত, হয়তো এখনো তাদের ভাণ্ডারে কিছু ক্ষেপণাস্ত্র রয়ে যেত।'
২৫ জুলাই, ২০২৬
বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটি ডাকলেও আসেননি আসিফ মাহমুদ
তদন্ত কমিটি বেশ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, 'কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্য নয়, আমরা নিরপেক্ষভাবে তদন্ত করেছি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। আমরা তাঁর বক্তব্য জানতে চেয়েছিলাম এবং সময়ও দিয়েছিলাম।'
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে স্ত্রী হত্যার আসামি ৪ দিনের রিমান্ডে
জামালপুরে স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী হোসাইন মো. তাইফুর রহমানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ ৫ দিনের রিমান্ড আবেদন করলে জামালপুর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল রহমান শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।অনুসরণ করেই এগিয়ে যাবে।
২৫ জুলাই, ২০২৬
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাঙালীপাড়া এলাকার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।
২৫ জুলাই, ২০২৬
৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তা সৃষ্টি করায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ যানবাহনের সারি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল না পাওয়ায় ক্ষোভ ও হতাশার মুখে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও। এরই মধ্যে সোমবার (২৩ মার্চ) জনপ্রিয় ব্যবসায়ী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে লিখেন, '৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।'
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় ট্রাকচাপায় একজন নিহত ১; ট্রাকচালক আটক
আহত সৌরভ খান খাদেম জানান, তারা তিনজন ঢাকা থেকে তূর্ণা নিশীথা ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশনে নেমে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রেলওয়ে স্কুল অতিক্রম করে বাইপাস সড়কের চার রাস্তার মোড়ে পৌঁছালে পশ্চিম দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সামনের যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন এবং তারা ছিটকে পড়ে আহত হন।
২৫ জুলাই, ২০২৬