"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদ ব্যবহার করবে যুক্তরাষ্ট্র! দীর্ঘমেয়াদী সক্ষমতা নিয়ে শঙ্কা
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদ ব্যবহার করবে যুক্তরাষ্ট্র! দীর্ঘমেয়াদী সক্ষমতা নিয়ে শঙ্কা

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক ‘জেএএসএসএম-ইআর’ ক্রুজ মিসাইলের প্রায় পুরো মজুদ ব্যবহারের পথে এগিয়েছে বলে জানা গেছে। এমনকি অন্যান্য অঞ্চলের সম্ভাব্য সংঘাতের জন্য সংরক্ষিত অস্ত্রভাণ্ডার থেকেও এখন মিসাইল সরিয়ে আনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্যাসিফিক কমান্ডের মজুদ থেকে এসব মিসাইল সরিয়ে সেন্ট্রাল কমান্ডের অধীন যুদ্ধক্ষেত্র এবং যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!
জাতীয়

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আট কর্মকর্তা। তিন দফা সময় পরিবর্তনের পর আগামী ১৫ থেকে ১৯ মার্চ তাদের সফরের সময় নির্ধারণ করা হয়েছে। তবে যে প্রকল্পের অর্থে এ সফর হচ্ছে, সেই প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। শুরুতে ২ হাজার ৩৮৮ কোটি টাকার প্রকল্পটির ব্যয় দুই দফায় বাড়িয়ে ৩ হাজার ৪৪৩ কোটি টাকা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

নির্ধারিত সময়ে নেই বাস, রোদে-ব্যাগে বিপাকে যাত্রী; বাড়ছে ঈদযাত্রার শঙ্কা
সারাদেশ

নির্ধারিত সময়ে নেই বাস, রোদে-ব্যাগে বিপাকে যাত্রী; বাড়ছে ঈদযাত্রার শঙ্কা

ঈদযাত্রাকে সামনে রেখে আগেভাগেই টিকিট কেটে রেখেছিলেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রীরা। নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। কিন্তু সাড়ে ১১টা পেরিয়ে গেলেও বাসের দেখা মেলেনি। রোদে দাঁড়িয়ে, হাতে ব্যাগ-ট্যাগ আর সঙ্গে শিশুদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

২৫ জুলাই, ২০২৬

জুলাই সনদ নিয়ে বিএনপি ও সরকার দ্বিচারিতা করছে: গোলাম পরওয়ার
রাজনীতি

জুলাই সনদ নিয়ে বিএনপি ও সরকার দ্বিচারিতা করছে: গোলাম পরওয়ার

গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করানো হয়েছে। এটি “সাব-জুডিস” বা বিচারাধীন হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং সরকারের পরোক্ষ মদদে এটি সম্পন্ন হওয়ায় অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়াকে তিনি দ্বিচারিতা হিসেবে আখ্যা দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

যুদ্ধ এড়াতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি মানবে না ইরান: পেজেশকিয়ান
আন্তর্জাতিক

যুদ্ধ এড়াতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি মানবে না ইরান: পেজেশকিয়ান

ইরান যুদ্ধ এড়াতে আগ্রহী, তবে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কোনো দাবি মেনে নেওয়া হবে না—এমন অবস্থান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি বিশ্বাস করি, যুদ্ধ এড়িয়ে চলা উচিত।” তবে তিনি প্রশ্ন তোলেন, “যদি আমাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয় বা অপমান করা হয়, আমরা কি তা মেনে নেব?”

২৫ জুলাই, ২০২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুইজনের ফাঁসি কার্যকর, উদ্বেগ মানবাধিকার সংস্থাগুলোর
আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুইজনের ফাঁসি কার্যকর, উদ্বেগ মানবাধিকার সংস্থাগুলোর

প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ চলাকালে তারা তেহরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং অস্ত্রাগার দখলের চেষ্টা করে। এ ঘটনায় বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উল্লেখ্য, অর্থনৈতিক সংকটের প্রতিবাদে জানুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। পরে তা ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নেয়।

২৫ জুলাই, ২০২৬

রাইড শেয়ারিং বাইকে দৈনিক সর্বোচ্চ ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ
জাতীয়

রাইড শেয়ারিং বাইকে দৈনিক সর্বোচ্চ ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ

নতুন নির্দেশনায় তেল সংগ্রহের ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। অ্যাপভিত্তিক তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত পেশাদার চালকরাই বর্ধিত সুবিধা পাবেন। ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। এছাড়া, তেল কেনার সময় ধরন, পরিমাণ ও মূল্যের রসিদ নেওয়া বাধ্যতামূলক। পরবর্তী সময়ে আবার তেল নিতে হলে আগের রসিদের মূল কপি জমা দিতে হবে, অন্যথায় তেল সরবরাহ করা হবে না।

২৫ জুলাই, ২০২৬

কদরের সরকারি ছুটিতেও অফিস করেছেন প্রধানমন্ত্রী
জাতীয়

কদরের সরকারি ছুটিতেও অফিস করেছেন প্রধানমন্ত্রী

পবিত্র শবে কদর ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কার্যক্রম চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের ছুটি শুরু হলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী অফিস করেছেন। এদিন তাঁর কর্মসূচির মধ্যে মন্ত্রিসভার বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।

২৫ জুলাই, ২০২৬

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
জাতীয়

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, তার নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে বারিধারা ডিওএইচএস-এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ‘পাঁচটির মতো’ মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও এসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর এক-এগারোর রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বেও ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জে খোলা বাজারে অকটেন বিক্রি, ফিলিং স্টেশনে জরিমানা
সারাদেশ

কেরানীগঞ্জে খোলা বাজারে অকটেন বিক্রি, ফিলিং স্টেশনে জরিমানা

পরে ওই ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী গোলচক্কর এলাকায় অবস্থিত তানাকা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে যানবাহন ছাড়া গ্যালনে করে ১৩৫ টাকা প্রতি লিটার দরে অকটেন বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ধরা পড়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০২৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং