"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২
রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
স্কুলে রাজনৈতিক প্রচারণা ও কার্যক্রমে নিষেধাজ্ঞা
শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে নতুন নির্দেশনা জারি করেছে ভারতের তামিলনাড়ু সরকার। নতুন সার্কুলার অনুযায়ী, সরকারি স্কুলের শ্রেণিকক্ষে রাজনৈতিক দলের কর্মী-সমর্থক এবং বেসরকারি ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে স্কুলে রাজনৈতিক প্রচারণা ও নেতাদের জন্মদিন উদ্যাপনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জুলাই স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের উদ্দেশ্য বলেছেন, জুলাই সনদ এবং জাতি আপনাদের থেকে যেগুলো আশা করছে, সবকিছু বাস্তবায়ন করার পথ এগিয়ে যান। জুলাই কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।
২৫ জুলাই, ২০২৬
অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ০২ সদস্য গ্রেপ্তার
অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে নিজেদের কমিশন কর্তনের পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারকারী চক্রের আরও ০২ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)'র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার একটি চৌকস আভিযানিক দল গত ১২/০৭/২০২৬ খ্রি. নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
২৫ জুলাই, ২০২৬
ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনে (ইসি) তাদের সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির তথ্যমতে, বছরে মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা, আর ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা।
২৫ জুলাই, ২০২৬
যা হয়নি ৯৬ বছরে, সেটিই করে দেখাল আর্জেন্টিনা
১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর অসংখ্য রেকর্ডের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। তবে ২০২৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে ইতিহাসে নতুন এক কীর্তি গড়েছে আর্জেন্টিনা, যা এর আগে কোনো দল করতে পারেনি। কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। হুলিয়ান আলভারেজের দৃষ্টিনন্দন বাঁকানো শট এবং লাউতারো মার্তিনেজের গোলেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আমেরিকার দলটির।
২৫ জুলাই, ২০২৬
হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ (১৯ জুলাই)। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আবেগঘন বার্তা দিলেন আর্লিং হালান্ড
ইংল্যান্ডের কাছে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ে। অতিরিক্ত সময়ের লড়াই শেষে টুর্নামেন্ট শেষ হলেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।
২৫ জুলাই, ২০২৬
রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সুউচ্চ প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
২৫ জুলাই, ২০২৬
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটি বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
২৫ জুলাই, ২০২৬