"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কুবিতে হল প্রাধ্যক্ষের নামফলক খুলে ফেললেন ছাত্রদল কর্মী
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা ১৬ মিনিটে তিনি বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ কক্ষের সামনে গিয়ে নামফলকটি খুলে ফেলেন। এসময় তার সাথে দেখা যায় লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমানকে৷ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. এম এ মান্নান। শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির
সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় এই নেতা লেখেন, 'বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, তা খুবই দুঃখজনক।' তিনি আরও লেখেন, 'জনজীবনে মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। এই চরম সংকটের মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবেই আবির্ভূত হবে।'
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র : দাবি ইরানের
যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং প্রতিপক্ষ যুদ্ধের জটিল পরিস্থিতিতে আটকে পড়েছে। তার ভাষ্য, সেই পরিস্থিতি থেকে মানসম্মান রক্ষা করে বেরিয়ে আসার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।
২৫ জুলাই, ২০২৬
কাল হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবো: সাকিব আল হাসান
সাক্ষাৎকারে সাকিব বলেন, আ'মার যেসব মামলা, দেশে এসে কিছু করার আছে বলে মনে হয় না। হ্যাঁ, দুদকের মামলায় জামিন নিতে পারি। কিন্তু দুদকের এরকম মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে এবং তারা দেশে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে, সবই করছে।' গ্রেপ্তার বা হয়রানির শঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই টাইগার অধিনায়ক।
২৫ জুলাই, ২০২৬
মাইলস্টোনে দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালের সহায়তা নেয়নি ইউনূস সরকার'
হুম্মাম কাদের চৌধুরী বলেন, 'মাইলস্টোনের ঘটনায় আহত শিশুদের চিকিৎসায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিলেন ডা. সামন্ত লাল সেন। উনি বলেছিলেন, আমি জানি একটা বড় দুর্ঘটনা ঘটেছে। আমি সহযোগিতা করতে চাই। যেভাবেই হোক সহযোগিতা করতে চাই। আমি সেই মেসেজটা অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু সরকার সাড়া দেয়নি, সাহায্য নেয়নি।'
২৫ জুলাই, ২০২৬
হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, দুই মাসে মৃত্যু ৪৫১
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন আরও ১১১ জন। ফলে দুই মাসে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৪১৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন একজন নিহত ও আহত ৩
কুষ্টিয়ার দৌলতপুরে শামিম নামের এক ‘পীরের’ আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হয়েছেন। ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত একটি পাকা স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, পুলিশ সদস্যকে আটকে রাখলেন পরিবারের লোকজন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রীর শ্বশুরবাড়ির সঙ্গে আগে থেকেই আতিকুর রহমানের পরিচয় ও ঘনিষ্ঠতা ছিল। এক পর্যায়ে “ধর্ম বাবা-মা” সম্পর্ক গড়ে ওঠে, যার সূত্র ধরে তিনি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন এবং পারিবারিক বিষয়ে যোগাযোগ রাখতেন। গত চার মাস আগে পারিবারিক সমস্যার কারণে ওই নারী আতিকুর রহমানের সঙ্গে নীলফামারী আদালতে আইনি পরামর্শ নিতে গেলে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
২৫ জুলাই, ২০২৬
তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা
যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং প্রতিপক্ষ যুদ্ধের জটিল পরিস্থিতিতে আটকে পড়েছে। তার ভাষ্য, সেই পরিস্থিতি থেকে মানসম্মান রক্ষা করে বেরিয়ে আসার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।
২৫ জুলাই, ২০২৬