"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান: সবশেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছে, এটি এসডিএফকে জাতীয় কাঠামোর সঙ্গে একীভূত করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। একই সঙ্গে এখন থেকে দেশের ভেতরে সন্ত্রাসবাদ দমনে পূর্ণ দায়িত্ব নেবে সিরীয় রাষ্ট্র। দীর্ঘ গৃহযুদ্ধ শেষে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে পরাজিত করে ক্ষমতায় আসে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকার। যুক্তরাষ্ট্র এই সরকারকে সমর্থন দিচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু
শিক্ষামন্ত্রী বলেন, 'সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর কাছে নিয়োগের প্রস্তাব পাঠানো হবে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসার শিক্ষক সংকট নিরসনে নন-গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (এনটিআরসিএ)-এর মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে শূন্য পদ পূরণ করা হচ্ছে।'
২৫ জুলাই, ২০২৬
ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ২
ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম (১৫) নামে এক স্কুলছাত্রকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়াম মারা যায়। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে তার ওপর হামলার ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কোন বড় পদক্ষেপের অপেক্ষায় আছেন মার্কিন সেনারা
ডোনাল্ড ট্রাম্প–এর নির্দেশে ইরান–সংক্রান্ত সামরিক উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ সেনা আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান করছিলেন। তবে যুদ্ধ শুরুর পর নতুন করে অন্তত ১০ হাজার সেনা, যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার, মেরিন ইউনিট ও বিমানবাহী রণতরি সেখানে পাঠানো হয়েছে। মোতায়েন থাকা মার্কিন সেনারা প্যারাশুট ও যুদ্ধক্ষেত্রে টিকে থাকার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত অবস্থায় রয়েছেন। এরই মধ্যে তারা ট্রাম্প ঘোষিত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের অভিযানে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু
পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে দেশে ফেরার কথা থাকায় তারা কেনাকাটার জন্য বাইরে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তারা মারা যেতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
মুষ্টিমেয় স্বৈরশাসকের কারণে বিশ্ব ধ্বংসের মুখে: পোপ
ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, অল্প কয়েকজন স্বৈরশাসকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ায় বিশ্ব আজ ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় করা নেতাদের কড়া সমালোচনা করে তিনি তাদের পথ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে পোপ এসব মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধকে বৈধতা দিতে ধর্মীয় ভাষার অপব্যবহার অত্যন্ত নিন্দনীয়। যারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে সংঘাতকে উসকে দেন, তাদের বিরুদ্ধেও সরব হন তিনি।
২৫ জুলাই, ২০২৬
মোজতবা খামেনির শারীরিক অবস্থা ভালো না, করতে হচ্ছে প্লাস্টিক সার্জারি
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই হামলায় তার বাবা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। যদিও মোজতবা খামেনি প্রাণে বেঁচে যান, তবে তিনি মারাত্মকভাবে দগ্ধ ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। তার একটি পা প্রস্থেটিক বা কৃত্রিমভাবে প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুখমণ্ডল ও ঠোঁটে গুরুতর দগ্ধ হওয়ায় স্বাভাবিকভাবে কথা বলাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, তার চেহারা আংশিক পুনর্গঠনে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের জয়
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পূর্ণ প্যানেলে জয় পেয়েছে। শুক্রবার ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদেই নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। প্রতিটি পদেই তারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
২৫ জুলাই, ২০২৬
ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হতে পারে ১৩ অঞ্চল, ৩৬ ঘণ্টার সতর্কতা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন নদীবন্দরের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। আগামী ৩৬ ঘণ্টার জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় একাধিক অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দেশের অন্তত ১৩টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ধর্ষণচেষ্টার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল জাবি ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসে বহিরাগত এক ব্যক্তির ধর্ষণচেষ্টার অভিযোগের প্রতিবাদে রাত ১০টা ১০ মিনিটে ছাত্রী হল এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘প্রক্টরের পদত্যাগ, করতে হবে করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬