"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

এই আন্দোলনে অনেকে ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

এই আন্দোলনে অনেকে ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু মহল সরকারকে বিব্রত করতে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তিনি দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। তবে সরকার এখন পর্যন্ত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে না। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬

৭০ বছরের ইতিহাসে ইউরোভিশনের এশিয়া যাত্রা, বাংলাদেশের শিল্পী খুঁজছে বঙ্গো
বিনোদন

৭০ বছরের ইতিহাসে ইউরোভিশনের এশিয়া যাত্রা, বাংলাদেশের শিল্পী খুঁজছে বঙ্গো

বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’ প্রথমবারের মতো এশিয়ায় আয়োজন হতে যাচ্ছে। এই আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশও।

২৫ জুলাই, ২০২৬

নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
জাতীয়

নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুলাই শহিদ দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহিদ আবু সাঈদ স্মরণে শোকসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, রংপুরসহ সারা দেশের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট
বিনোদন

বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট

বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি অনলাইনে ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সেনকে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানিয়েছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করেন আ.লীগ নেতাকর্মীরা
সারাদেশ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করেন আ.লীগ নেতাকর্মীরা

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও পুলিশ সদস্য সবুজ আলম আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি-২০২৫: দেশজুড়ে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৩৯৪ জনের কৃতিত্ব
শিক্ষা

প্রাথমিক বৃত্তি-২০২৫: দেশজুড়ে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৩৯৪ জনের কৃতিত্ব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে দেশব্যাপী ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। গত ১২ জুলাই ২০২৬ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে।

২৫ জুলাই, ২০২৬

পাকিস্তান থেকে বেলুচিস্তান কি স্বাধীনতা ঘোষণা করেছে?
আন্তর্জাতিক

পাকিস্তান থেকে বেলুচিস্তান কি স্বাধীনতা ঘোষণা করেছে?

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের কাছে যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, ট্যাংক, ক্ষেপণাস্ত্র বা ভারী কামান নাও থাকতে পারে। কিন্তু আমরা আমাদের ভূমির নিয়ন্ত্রণ ধরে রেখেছি। বেলুচিস্তান সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্য এবং বেসামরিক প্রশাসন মিলিয়ে ২০২৬ সালের মধ্যে পাকিস্তানি বাহিনীকে উৎখাতের প্রস্তুতি নিচ্ছে।’ বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ সিএনএন-নিউজ এইটিনকে বলেন, বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হচ্ছে এবং তাদের দ্রুত অঞ্চলটি ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তার দাবি, ‘বেলুচিস্তান প্রজাতন্ত্রের পরিস্থিতি ক্রমেই বেলুচদের নিয়ন্ত্রণে যাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং এখন মূলত বিমান বাহিনীর ওপর নির্ভর করছে। আগে শুধু সশস্ত্র বেলুচরা লড়াই করত, এখন সাধারণ মানুষও প্রতিরোধে অংশ নিচ্ছে।’

২৫ জুলাই, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) পরীক্ষার বিভাগীয় চূড়ান্ত ফলাফলে টানা তিন শিক্ষাবর্ষ ধরে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের সর্বশেষ তিন শিক্ষাবর্ষের ৫৭টি বিভাগীয় চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে ৪৪ টিতেই ছাত্রীরা প্রথম স্থান অর্জন করেছেন।

২৫ জুলাই, ২০২৬

৪৫ বছর পর শহীদ জিয়ার হত্যাকারী পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার
জাতীয়

৪৫ বছর পর শহীদ জিয়ার হত্যাকারী পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ও ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে ডিবি পুলিশ আটক করেছে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

নৌবাহিনীর নবনিযুক্ত প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়

নৌবাহিনীর নবনিযুক্ত প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‍্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার কাঁধে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম