"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
খেলাধুলা

নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুটি গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে জায়গা করে নিল আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬

সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর
বিজ্ঞান ও প্রযুক্তি

সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স - ২০২৬" ( World Internet Conference- 2026) এর উদ্বোধনী অনুষ্ঠানে - বহুপাক্ষিক সাইবার শাসনব্যবস্থা গড়ে তোলা, প্রযুক্তি ও জ্ঞানের সহজলভ্যতা নিশ্চিত করা এবং ডিজিটাল বৈষম্য দূরীকরণে ৩ দফা দূরদর্শী প্রস্তাব পেশ করেছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

২৫ জুলাই, ২০২৬

আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস, পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ
জাতীয়

আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস, পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে এবং আন্দোলন নতুন মোড় নেয়। একই দিনে চট্টগ্রাম, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন নিহত হন।

২৫ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬

আগস্টেই নতুন বেতন গেজেট, মূল বেতন বাড়তে পারে ১০০ শতাংশ
জাতীয়

আগস্টেই নতুন বেতন গেজেট, মূল বেতন বাড়তে পারে ১০০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। নতুন কাঠামোতে চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে মূল বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি আগেরবারের মতো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সুপারিশ এবং আগের বেতনকাঠামোর বিভিন্ন অসংগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও দুই থেকে তিনটি সভার মধ্যেই সুপারিশ চূড়ান্ত করে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।

২৫ জুলাই, ২০২৬

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
জাতীয়

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা তীব্র জবাব ইরানের
আন্তর্জাতিক

দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা তীব্র জবাব ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিনের ধারাবাহিক হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা অব্যাহত রেখেছে ইরান। উভয় পক্ষের হামলা-পালটা হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কায় বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে।

২৫ জুলাই, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার (২২ জুলাই) হাইকোর্টে তার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

২৫ জুলাই, ২০২৬

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪
সারাদেশ

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় ফিরছিল। পথে সড়াডাঙ্গি করইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

২৫ জুলাই, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার
রাজনীতি

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম