"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
রাজধানীর পুরান ঢাকার বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন সেলুন কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭) এবং কাস্টমার মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও মো. রফিক (২৫)।
২৫ জুলাই, ২০২৬
মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মোদিজি, এই দেশ আপনার বাপের নয়; এটি ১৪০ কোটি মানুষের।”
২৫ জুলাই, ২০২৬
স্পেনের ভয়াবহ দাবানলে ১২ জন বিদেশি নাগরিকসহ নিহত ১৩
স্পেনের দক্ষিণে আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক বলে জানা গেছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে সাতজন যুক্তরাজ্যের, তিনজন বেলজিয়ামের, একজন ফ্রান্সের এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। বাকি একজন ছিলেন স্পেনের নাগরিক। খবর বার্তা সংস্থা এএফপি’র।
২৫ জুলাই, ২০২৬
মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী
দিল্লিতে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’ চালানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন
মধ্যপ্রাচ্যে আবারও হামলা চালিয়েছে ইরান। এ হামলার পর কুয়েত ও বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে নিরাপত্তাবিষয়ক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতির সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে নৌপ্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
২৫ জুলাই, ২০২৬
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩
নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচি লতা বেগমের (৩২) বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীর স্বামীসহ পরিবারের তিন সদস্যকে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত লতা বেগম।
২৫ জুলাই, ২০২৬
বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী
শিক্ষকদের বদলির তদবির নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত ভিড়ের কারণে নিজের ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিস কক্ষে প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন থেকে জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
২৫ জুলাই, ২০২৬
কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা
পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬